ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিমাচলে ভারী তুষারপাত, নিখোঁজ ৪৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের হিমাচল প্রদেশে ভারী তুষারপাতে ৪৫ জনের একটি দল নিখোঁজ রয়েছে। রাজ্যের লাহোল-স্পীতিতে ট্রেকিংয়ে গিয়েছিলেন তারা। তাদের মধ্যে ৩৫ জন আইআইটির শিক্ষার্থী রয়েছেন।

গত কয়েক ঘণ্টা ধরে টানা বৃষ্টি, তুষারপাতের কারণে হিমাচল প্রদেশের ছবিটা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে৷ পরিস্থিতি এতটাই খারাপ যে সোমবার ন’টি জেলার অধিকাংশ স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ রাখা হয়৷ বৃষ্টির কারণে বাড়ছে নদীর জলস্তর৷ ফুলে উঠছে পাহাড়ি নদী৷

এখনও অবধি পাওয়া খবরে দুর্যোগের কবলে পড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন অনেকে৷

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা রাজবীর সিং জানিয়েছেন, ‘হাম্পটা পাসে ট্রেকিংয়ের জন্য তার ছেলে একটি দলের সঙ্গে বেরিয়েছে৷ মানালির এক নামজাদা ট্যুরিস্ট হাবে তাদের থাকার কথা৷ কিন্তু গ্রুপের সঙ্গে তারা এখন আর যোগাযোগ করতে পারছে না’৷

বনমন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর জানান, নদীর ধারে যেন কেউ না যান সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ কুলুতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে৷

প্যারাগ্লাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চারার্স স্পোর্টস অ্যাকটিভিটিজ আপাতত নিষিদ্ধ করা হয়েছে৷ রাজ্যের ১২ জেলার মধ্যে ১০টিতেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিমাচলে ভারী তুষারপাত, নিখোঁজ ৪৫

আপডেট সময় ০২:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮