ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভারতের প্রশাসন ছোট মানসিকতার লোকদের দখলে’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করার একদিন পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারতের প্রশাসনে দূরদর্শিতাহীন ‘ছোট মানসিকতার’ লোকজন কাজ করেন।

কাশ্মিরের সোপিয়ানে তিন পুলিশের অপহরণ ও খুনের ঘটনায় শুক্রবার এই বৈঠক বাতিল করে ভারত।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে আলোচনায় বসার কথা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের।

শনিবার ইমরান খান এক টুইট বার্তায় বলেন, ‘শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আমার আহ্বান প্রত্যাখ্যান করায় ভারতের উদ্ধত ও নেতিবাচক আচরণ দেখে আমি হতাশ। আমি সারা জীবন দেখেছি, ছোট মন-মানসিকতার মানুষেরা বিশাল অফিস দখল করে রাখে। যাদের বড় কোনো স্বপ্ন নেই।’

আশা করা হয়েছিল, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান বৈরী সম্পর্কের বরফ গলবে।

কাশ্মিরের সোপিয়ানে বৃহস্পতিবার রাতে চার পুলিশকর্মীকে অপহরণ করে জঙ্গিরা। তাদের মধ্যে তিনজনের দেহ শুক্রবার সকালে উদ্ধার করা হয়। এর কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, ‘আলোচনা আর সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, ‘ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই ইমরান খানের মুখোশটা সরে গিয়ে মুখটা বেরিয়ে এল।’

কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানির ২০টি বিশেষ স্মারক টিকিট প্রকাশ করায় ইসলামাবাদের প্রতি অসন্তুষ প্রকাশ করেছে ভারত।

রাবিশ কুমার বলেছেন, ‘এই অবস্থায় আলোচনা করা অর্থহীন।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। যা খুবই দুঃখজনক।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ভারতের প্রশাসন ছোট মানসিকতার লোকদের দখলে’

আপডেট সময় ০৭:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮