ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলা, ১১ সেনা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় রেভ্যুলুশনারি গার্ডের ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরটিতে শনিবারের এই হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার বন্দুকধারীদের হামলায় রেভ্যুলুশনারি গার্ডের ১১ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, দুইজন হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলাকারীরা প্যারেড প্রাঙ্গণে ঢুকতে না পেরে দূর থেকে গুলি চালায়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থাটি।

ইরানের গণমাধ্যম হামলাকারীদের ‘তাকিফিরি বন্দুকধারী’ হিসেবে বর্ণনা করেছে। আগে এই গ্রুপটিকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইসিল) হিসেবে বর্ণনা করতো ইরানি গণমাধ্যম। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলা, ১১ সেনা নিহত

আপডেট সময় ০৫:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮