ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসান, আসগার ও রশিদ খানকে জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান পেসার হাসান আলি, আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান ও স্পিনার রশিদ খানকে জরিমানা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)। প্রত্যেককেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শুক্রবার আফগানিস্তান ব্যাটিং ইনিংসের ৩৩তম ওভারে হাশমতউল্লাহ শহিদীর দিকে বল ছুড়ে মারার হুমকি দেন হাসান আলি। এ জন্য জরিমানার কবলে পড়তে হয়েছে তাকে। ৩৭ ওভারে এ পাকিস্তান পেসারকে ধাক্কা মেরে জরিমানা গুনতে হয়েছে আসগারকে। আর পাকিস্তান ব্যাটিং ইনিংসের ৪৭তম ওভারে আসিফ আলিকে আউট করে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানোর ফলে শাস্তি দেয়া হয়েছে রশিদকে।

আইসিসি কোড অব কনডাক্ট ১ লঙ্ঘনের দায়ে তাদের তিনজনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তাদের নামের পাশে যোগ করা হয় ১ ডিমেরিট পয়েন্ট।

হাসান আলি ও আসগার আইসিসি আচরণবিধির ধারা ২.১.১ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত, যা ‘অসদাচরণ’ সম্পর্কিত। আর রশিদ খান আইসিসির ধারা ২.১.৭ ভঙ্গ করেন।

ম্যাচ শেষে এ ত্রয়ীই রেফারিদের এমিরেট এলিট প্যানেলের কাছে দোষ স্বীকার করেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

হাসান আলি ও রশিদ খান এ প্রথম আইসিসির তিরস্কারের শিকার হলেন। তবে আসগার এর আগেও আইসিসি থেকে তিরস্কার পান। সবশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসংগতি প্রদর্শনের জন্য তাকে দোষী সাব্যস্ত করে আইসিসি। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট হলো ২।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসান, আসগার ও রশিদ খানকে জরিমানা

আপডেট সময় ০৫:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮