ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

নারিকেল দুধে ইলিশ কোরমা

আকাশ নিউজ ডেস্ক:

ইলিশ বাঙালিদের প্রিয় মাছ। ইলিশ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ইলিশের যেকোনো পদই খেতে সুস্বাদু। তবে খেয়েছেন কী নারিকেল দুধে ইলিশ কোরমা।

আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন নারিকেল দুধে ইলিশ কোরমা।

উপকরণ :

ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ বাটা ১-৩ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, নারিকেলের দুধ আধা কাপ।

টেস্টিং সল্ট কোয়ার্টার চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া কোয়ার্টার চা চামচ, টক দই আধা কাপ, জিরা গুঁড়া আধা চা চামচ, এলাচ, দারুচিনি তিনটি করে, কেওড়া জল কোয়ার্টার চা চামচ।

প্রণালি :

মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারুচিনি ভেজে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিন। এর পর আদা-রসুন বাটা ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে ভেজে নিন।

এবার দই, কাঁচামরিচ, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ইলিশ মাছ দিয়ে নেড়ে নারিকেলের দুধ ও জায়ফল-জয়ত্রী গুঁড়ো এবং কেওড়া জল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন।

১০ মিনিট রান্না করে মাছ মাখা মাখা হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নারিকেল দুধে ইলিশ কোরমা

আপডেট সময় ০১:৩৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮