ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার চীনের ওপর সামরিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পণ্যের ওপর শুল্কারোপ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতির মধ্যেই এবার চীনের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিলো মার্কি যুক্তরাষ্ট্র। রাশিয়ার অস্ত্র কেনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পর চীন অস্ত্র কেনায় এ নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প প্রশাসন।

রাশিয়ার সুখোই থার্টি ফাইভ জঙ্গিবিমান এবং ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কিনেছে চীন। চীন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না এই অস্ত্র কেনার মধ্য দিয়ে তাই প্রমাণিত হলো। খবর বিবিসির।

চীনের ওপর সামরিক নিষেধাজ্ঞা আরোপের পর ওয়াশিংটন বলেছে, মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপ ও ইউক্রেন দখলের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, চীনের এই অস্ত্র ক্রয় সেই নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রসোবরনেক্সপোর্টের সঙ্গে ‘উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন’ করায় এবার ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার খাড়ায় পড়ল চীনের সামরিক বাহিনীর অঙ্গ প্রতিষ্ঠান ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি)।

এর ফলে ইডিডি ও এর প্রধান লি শাংফুর যুক্তরাষ্ট্রে যদি কোনো সম্পদ থেকে থাকে, তাহলে সেগুলো জব্দ হবে। মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানও এদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে রুশ প্রজাতন্ত্রের সঙ্গে সংযুক্ত করে নিলে পশ্চিমা বিশ্বের তোপের মুখে পড়ে রাশিয়া। এসময় যু্ক্তরাষ্ট্রসহ তাদের কয়েকটি মিত্র দেশ রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে শুরু থেকেই এই নিষেধাজ্ঞার সমর্থন করেনি চীন। এ কারণে রাশিয়া থেকে অস্ত্র কেনা কখনো বন্ধ করেনি চীন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, কোনো দেশ রাশিয়া থেকে অস্ত্র নিলে তাদের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বর্তমানে এই বিষয়ে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। কারণ, রাশিয়া থেকে অস্ত্র কিনতে চলেছে তারা। এবিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দেনদরবার শুরু করেছে মোদি সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার চীনের ওপর সামরিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৩:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮