ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওবায়দুল কাদেরের গল্পের নায়িকা কে?

আকাশ বিনোদন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। উপন্যাসটির নাম ‘গাঙচিল’।

উপন্যাসের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নাম। ‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এখানে জুটি হিসেবে দেখা যাবে ফেরদৌস-পূর্ণিমাকে।

অনেক আগেই এ ঘোষণা দিয়েছিলেন পরিচালক।

তবে আজ বুধবার জানা গেল, এ ছবিতে পূর্ণিমা ছাড়াও অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘গাঙচিল’ চলচ্চিত্র কেন্দ্র করে রাজধানীর ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছবির পরিচালক নেয়ামুল।

তিনি বলেন, ছবির চরিত্রের প্রয়োজনেই ঋতুপর্ণাকে নেয়া হয়েছে। ছবির গল্পটি অনেক ভালো লেগেছে তার, সে জন্যই তিনি রাজি হয়েছেন। আমরা আনন্দিত আমাদের ছবিতে ঋতুপর্ণার মতো একজন বড়মাপের অভিনেত্রীকে পেয়ে।

এ ছবিতে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, আনন্দের সঙ্গেই জানাচ্ছি ‘গাঙচিল’ ছবিতে কাজ করতে যাচ্ছি আমি। এখনও আমার চরিত্রটি কেমন হবে সেটি পুরোপুরি জানি না। আমি আজই এসেছি। কয়েক দিন থাকব। গল্পটি আমি শুনেছি। চমৎকার ও সময়োপযোগী।

ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের গল্পের নায়িকা কে?

আপডেট সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮