ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুনকে উষ্ণ অভ্যর্থনা কিমের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

স্থবির পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা এগিয় নিতে পিয়ংইয়ং পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।

চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কয়েক বার আলোচনায় বসে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন তিন দিনের সফরে সস্ত্রীক পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান কিম জং-উন ও তার স্ত্রী রি সোল-জু।

বিমানবন্দরে স্যুট ও ঐতিহ্যবাহী কোরীয় পোশাক পরা উত্তর কোরিয়ার কয়েকশ নারী-পুরুষ কোরীয় উপদ্বীপ ও উত্তর কোরিয়ার পতাকা নেড়ে, ফুল হাতে দক্ষিণের প্র্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

গত এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো নেতা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গেলেন। গত এপ্রিলে কোরীয় সীমান্তে মুন ও কিমের ঐতিহাসিক বৈঠকের পর দুই নেতার মধ্যে এখন তৃতীয় বৈঠক হচ্ছে।

দুপুরের খাবারের পর দুই কোরিয়ার নেতা আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। রাতের খাবারের আগে সংগীত পরিবেশনার আয়োজন থাকবে বলে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন।

১৯৫৩ সালে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে কোরীয় যুদ্ধের অবসান হয়। তবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুনকে উষ্ণ অভ্যর্থনা কিমের

আপডেট সময় ০৪:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮