ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবের বাড়িতে অ্যাকশন মুডে বাপ্পী

আকাশ বিনোদন ডেস্ক:

মাসখানেক হল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির কাজ শেষ করেছেন হালের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। যেটিতে তার নায়িকা অপু বিশ্বাস। মাঝে কিছুদিনের বিরতি দিয়ে সম্প্রতি নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন বাপ্পী। ছবির নাম ‘পাগলামী’।

এই ছবিটি পরিচালনা করছেন কমল সরকার। প্রযোজনায় রয়েছে হিমেল ইন্টারন্যাশনাল ফিল্মস। যেখানে বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবণী রায়। এই প্রথম কোনো কলকাতার অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি।

শনিবার থেকে গাজীপুরের পুবাইলে ‘পাগলামী’র শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পী। শুটিং হচ্ছে দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের শুটিং বাড়ি ‘জান্নাত’-এ। এখানে টানা এক সপ্তাহ চলবে শুটিং। তবে বাপ্পীর ভারতীয় নায়িকা এখনও বাংলাদেশে আসেননি। তাই আপাতত নিজের অংশের শুটিং করছেন বাপ্পী।

কিন্তু কবে আসবেন বাপ্পীর নায়িকা? নির্মাতা কমল সরকার জানালেন, ‘বিদেশি শিল্পী নিয়ে কাজ করতে গেলে সরকারি কিছু নিয়ম মানতে হয়। তথ্য মন্ত্রণালয়ে কাগজ জমা দেয়া হয়েছে। সরকারের অনুমতি পেলেই শ্রাবণী রায় ভিসার জন্য আবেদন করবেন। আশা করি, সরকারি নিয়ম মেনে চলতি মাসেই বাকি কাজ করতে পারব।’

নায়িকার অনুপস্থিতিতে পুবাইলে আপাতত অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন বাপ্পী। ছবি সম্পর্কে নায়ক বললেন, ‘ একেবারেই আলাদা গল্পের ছবি এটি। আশা করি, দর্শকদের ভালো লাগবে। এখন পর্যন্ত যতটুকু শুটিং করেছি তাতে আমি সন্তুষ্ট। গল্প ও মেকিংয়ে নতুনত্ব আছে। এই ছবিতে এক নতুন বাপ্পীকে পাবেন দর্শক।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিবের বাড়িতে অ্যাকশন মুডে বাপ্পী

আপডেট সময় ০৮:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮