ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিলিস্তিনিদের গ্রাম রক্ষায় বিদেশিদের মানববন্ধন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পশ্চিম তীরে ‘খান আল আহমার’ গ্রামে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। গ্রামটির ধ্বংস ঠেকাতে ১৩ দিন ধরে সেখানে অবস্থান নিয়েছে বহু মানবাধিকারকর্মী।

দখলদার ইসরায়েলের উচ্চ আদালত গ্রামটি নিশ্চিহ্ন করে সেখানে ইহুদিবাদীদের জন্য উপশহর নির্মাণের নির্দেশ জারি করেছে দেশটির এক আদালত।

গ্রামটি ধ্বংসের নির্দেশের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

খান আল আহমার গ্রাম বাঁচানোর আন্দোলনের সমন্বয়কারী আব্দুল্লাহ আবু রাহমাহ আজ সোমবার বলেছেন, গ্রামটি বাঁচাতে শত শত বিদেশি সেখানে প্রবেশ করেছে। অবস্থান কর্মসূচিতে বর্তমানে দেড় হাজার বিদেশি অংশ নিচ্ছে। এছাড়া রয়েছে ফিলিস্তিনিরা।

এর আগে আন্দোলনকারীদের নির্মিত বিভিন্ন ছাউনি ভেঙে ফেলেছে ইসরায়েল। গত বৃহস্পতিবার সূর্য ওঠার আগেই ইসরায়েলি বাহিনী গ্রামটিতে প্রবেশ করে ছাউনিগুলো ভেঙে ফেলতে শুরু করে।

খান আল আহমারে যাওয়ার সব রাস্তা ইহুদিবাদীরা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই গ্রামে এখন যারা বাস করছেন তারা যাযাবর শ্রেণির।

১৯৫৩ সালে এই বাসিন্দাদের তাদের নিজ ভূমি নাকাব মরুভূমি থেকে বিতাড়িত করে ইসরায়েলি সেনাবাহিনী। খান আল আহমারে বসতি গড়ার আগে তাদের অন্তত দুইবার নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

গ্রামটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীর দুইভাগে ভাগ করে ফেলতে সক্ষম হবে বর্ণবাদী ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনবলসংকটে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত

ফিলিস্তিনিদের গ্রাম রক্ষায় বিদেশিদের মানববন্ধন

আপডেট সময় ০৮:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮