ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রবি ভালো ধারাভাষ্যকার, কোচ নয়: চৌহান

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবার রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান।

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই জাতীয় দলের হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন এ সাবেক টেস্ট ওপেনার।

চেতন চৌহান বর্তমানে ভারতের উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ভারতীয় দলের হয়ে ১৯৬৯ থেকে ৮১ পর্যন্ত খেলেছেন চৌহান। এ দীর্ঘ ক্যারিয়ারে ৪০ টেস্ট ম্যাচে ২০৮৪ রান করেছেন তিনি।

টেস্ট ছাড়াও সাতটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে চৌহান বলেন, রবি অত্যন্ত ভালো ক্রিকেট ধারাভাষ্যকার, ভালো কোচ নন। ওকে ওটাই করতে দেয়া উচিত।

এ ছাড়া রবি শাস্ত্রীর একটি বক্তব্যকে স্ট্রেইট ব্যাটে নাকচ করে দেন তিনি।

ইংল্যান্ড সফরে গিয়ে রবি শাস্ত্রী বলেছিলেন, আমার দেখা এটিই সফররত সেরা ভারতীয় দল। কিন্তু চৌহানের মতে, ১৯৮০ সালের দলটাই ভারতের সর্বসেরা দল।

রবি শাস্ত্রীর ব্যাপারে বিপরীত মন্তব্য করলেও চৌহান চলতি এশিয়া কাপে ভারতের জেতার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ভালো দল হয়েছে বলেই তিনি জানান।

প্রসঙ্গত সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ভারতের ভরাডুবির পর থেকে রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি উঠেছে।

সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্র শেহওয়াগের মতো আইকনিক খেলোয়াড়রাও শাস্ত্রীর বিপক্ষে কথা বলেছেন। এবার এ তালিকায় সাবেক টেস্ট ওপেনার চৌহান যুক্ত হলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

রবি ভালো ধারাভাষ্যকার, কোচ নয়: চৌহান

আপডেট সময় ০৬:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮