ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ভারতে পাচারকালে চার শিশুসহ রোহিঙ্গা নারী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:  

ভারতে পাচারের সময় চার শিশুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। ভারতে কাজ দেওয়ার নামে ভারতে তাদের পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাটে সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন, কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তার চার শিশুপুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭) ও রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)।

আটক সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয়ে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়।

পরে সোহানা তার স্বামী ফায়েজ ও চার শিশু সন্তানকে নিয়ে ওই দালাল জয়পুরহাটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে নেয়ার চেষ্টা করছিলেন।

এসময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশে জানায়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এলেও রোহিঙ্গা নারীর স্বামী ও দালাল পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ভারতে পাচারকালে চার শিশুসহ রোহিঙ্গা নারী আটক

আপডেট সময় ০৩:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮