ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার কর্মকর্তারা হেলিকপ্টারটি বিধ্বস্তের কথা জানিয়েছেন। তবে তারা জঙ্গি হামলার কথা অস্বীকার করেছেন।

সম্প্রতি তালেবান যোদ্ধারা আফগান ও বিদেশি সেনাদের ওপর হামলা জোরদার করেছে। এতে করে সেনা ও সরঞ্জামের পরিবহনের জন্য আকাশ পথের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে সরকারি সেনারা। কিন্তু পর্যাপ্ত দক্ষতা ও দুর্বল পরিকল্পনার অভাবে নিয়মিত দুর্ঘটনায় পড়ছে হেলিকপ্টার।

ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানান, সর্বশেষ বিধ্বস্তের ঘটনাটি কারিগরি জটিলতার কারণে ঘটেছে। এটা কোনও জঙ্গি হামলা না। তিনি বলেন, হেলিকপ্টারটি কারিগরি জটিলতায় বিধ্বস্ত হয়েছে। তালেবানের ছোড়া গোলাতে নয়।

কাবুলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে। এতে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহন করা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আপডেট সময় ০২:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮