ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শুটিংয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আসিফ আকবর

আকাশ বিনোদন ডেস্ক:

কোরবানির ঈদের আগে সঙ্গীতশিল্পী আসিফ আকবর একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং শুরু করেছিলেন। তারই গাওয়া ৯টি গান নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। কয়েকদিন শুটিং করে বিরতির পর আবারও এর শুটিং শুরু হয়েছে।

ছবিতে আসিফের বিপরীতে অভিনয় করছেন তানজিকা আমিন। পরিচালনা করছেন সাদাত হোসাইন। এ ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে এ গায়ক।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘সিনেমার শুটিং মানেই ঘটনার ঘনঘটা। আমার বেলায়ও ব্যতিক্রম কিছু ঘটছে না। ৯ সেপ্টেম্বর বিকালে দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম।

শুটিংয়ের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে আমাদের শুটিংয়ের গাড়িকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। আমরা সুস্থ আছি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর অবশ্য আমরা শুটিং ভালোভাবেই করেছি।’ ইউনিট সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আসিফ, তানজিকা, নির্মাতা ও সিনেমাটোগ্রাফার।

‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুন্সী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা ৯টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সঙ্গীত করেছেন তরুণ মুন্সী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

শুটিংয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আসিফ আকবর

আপডেট সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮