ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

উদ্বোধনের আগেই ধসে পড়ল তিস্তা-২ সেতুর সংযোগ সড়ক

অাকাশ জাতীয় ডেস্ক:

বছরখানেক আগেই নির্মাণকাজ সম্পন্ন হয়েছে রংপুরের মহিপুর-কাকিনার তিস্তা দ্বিতীয় সংযোগ সেতুর। বেশ কিছুদিন ধরে এ সেতু দিয়েই লালমনিরহাটের লোকজন রংপুরে যাতায়াত করছেন। যানবাহনও চলছে এ সেতু দিয়ে। শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।

আগামী ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনের দুইদিন আগেই সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেতুটিতে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সেতুর উত্তর পাশের সংযোগ সড়কের ইচলী এলাকার ব্রিজ ধসে পড়েছে। এতে বন্ধ হয়ে পড়ে এ পথে যোগায়োগ।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্ধেশ্বর ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর ২০১২ সালের ১২ এপ্রিল এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে সেতুর কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশনের কাছ থেকে বুঝে নিয়েছে বাস্তবায়নকারী কালীগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তর।

আগামী ১৬ সেপ্টেম্বর বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন উপলক্ষে সেতুর উত্তর পাশে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।

এরই মধ্যে সেতুর সংযোগ সড়কের ইচলী এলাকার একটি ব্রিজের মুখ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। এখন নৌকায় করে চলাচল করছেন পথচারীরা।

স্থানীয়দের অভিয়োগ, এর আগেও ব্রিজের মুখে রাস্তা ধসে পড়লে জোড়াতালি দিয়ে সংস্কার করে সংশ্লিষ্ট দফতর।

লালমনিরেহাটের বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রংপুরের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর কাকিনা-মহিপুর ঘাটে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

উদ্বোধনের আগেই ধসে পড়ল তিস্তা-২ সেতুর সংযোগ সড়ক

আপডেট সময় ০১:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮