ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাহাড়ি মেয়ে মিম

আকাশ বিনোদন ডেস্ক: 

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ছবির নাম ‘সাপলুডু’। এটি পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও তার লেখা। এই ছবিতে মিমকে দেখা যাবে একজন পাহাড়ি মেয়ের চরিত্রে।

সম্প্রতি একটি সাক্ষাতকারে হাজির হয়ে নায়িকা নিজেই জানিয়েছেন এ কথা। বলেন, ‘ছবিটির গল্প অসাধারণ। এমন একটি গল্পই খুঁজছিলাম, যেখানে অভিনয়ের সুযোগ আছে। ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। একেবারেই ভিন্ন ধাঁচের। চরিত্রটির জন্যে নিজেকে শতভাগ প্রস্তুত করছি।’

অ্যাকশন থ্রিলার ‘সাপলুডু’-তে মিমের নায়ক ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা আরিফিন শুভ। কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘গল্পের বিস্তার ও প্রযোজকের পরিকল্পনা শুনে মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থ্রিলার ছবি হতে যাচ্ছে ‘সাপলুডু’।’

নায়ক আরিফিন শুভর বিপরীতে লাক্স তারকা মিমের এটি দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। শুভ-মিম ছাড়াও ‘সাপলুডু’-তে আরও থাকছেন জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলুসহ অনেকে।

অক্টোবরের মাঝামাঝি থেকে এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। তিনি জানান, ‘বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য এই ছবির বেশিরভাগ শুটিং হবে ঢাকায়। এছাড়া রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজারেও কিছু অংশের শুটিং হবে।’

আপাতত কোনও ছবির শুটিং করছেন না নায়িকা মিম। তবে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘পাষাণ’ ছবিটি। যেটি কিছুদিন আগে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এই ছবিতে মিমের নায়ক কলকাতার ওম প্রকাশ। ওমের বিপরীতে এটি তার প্রথম ছবি।

এদিকে কলকাতার কোনও নায়কের বিপরীতে ‘পাষাণ’ মিমের তৃতীয় ছবি। এর আগে চলতি বছরে সুপারস্টার জিতের বিপরীতে ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে, সোহমের বিপরীতে তাকে দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘ব্লাক’ ছবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ি মেয়ে মিম

আপডেট সময় ০২:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮