ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের বসরায় ইরানের নতুন কনস্যুলেট ভবন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে নতুন কনস্যুলেট ভবন উদ্বোধন করেছে ইরান।

একদল বিক্ষোভকারী ইরানের সাবেক কনস্যুলেট ভবনে আগুন দেয়ার তিন দিনের মাথায় নতুন কূটনৈতিক মিশন চালু করল তেহরান। খবর আনাদোলুর।

বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি মঙ্গলবার বসরা সফরে যান এবং সেখানে ওই কনস্যুলেট ভবনে ইরানি পতাকা উত্তোলনের মাধ্যমে এ কূটনৈতিক মিশন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইরাকের স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরাকের সঙ্গে তার দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বিশেষ মহলের ইন্ধনে দুর্বৃত্তরা ইরানের কনস্যুলেট ভবনে আগুন দিয়েছে। এ ধরনের নাশকতামূলক তৎপরতা চালিয়ে তেহরান-বাগদাদ ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষতি করা যাবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বসরার গভর্নর আসাদ আল-ঈদানি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইরানি কনস্যুলেট আবার চালু করার মাধ্যমে ইরান-ইরাক ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে এবং বসরার স্থানীয় সরকার তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে।

ইরাকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বসরা শহরে বর্তমানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এ পর্যন্ত ইরাকের বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা চালিয়েছেন। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করে কিছু দুর্বৃত্ত ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যদিও হামলায় কনস্যুলেট কর্মীদের কোনো ক্ষতি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরাকের বসরায় ইরানের নতুন কনস্যুলেট ভবন

আপডেট সময় ০২:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮