ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফিফপ্রো একাদশের লড়াইয়ে রোনাল্ডো মেসি সালাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফিফপ্রো ও ফিফার বিশ্ব একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে লড়বেন মোহামেদ সালাহ। সংক্ষিপ্ত তালিকার আক্রমণভাগে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীদের

সঙ্গে জায়গা পেয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। গত মৌসুমের বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হবে এ দল। ফিফপ্রো ও এর অধিভুক্ত খেলোয়াড় সংগঠনের সহায়তায় পেশাদার ফুটবলাররা একজন গোলরক্ষক, চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন অ্যাটাকারকে নিয়ে এ দল বাছাই করবেন।

ফিফা ও ফিফপ্রো এ একাদশ ঘোষণা করবে ২৪ সেপ্টেম্বর লন্ডনে, বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের পল পগবা, আঁতোয়া গ্রিজমান ও কাইলিয়ান এমবাপ্পে জায়গা পেয়েছেন এ তালিকায়। মিডফিল্ডে আছেন ক্রোয়েশিয়াকে ফাইনালে নেয়া লুকা মদরিচ।

গত বছরের একাদশে মেসি ও রোনাল্ডোর পাশে আক্রমণভাগে থাকা নেইমার আছেন এবারও। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল এবং জ­াতান ইব্রাহিমোভিচ ও অ্যালেক্সিস সানচেজের। টানা ১২তম বছর জায়গা ধরে রাখলেন স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। গত বছরসহ নয়বার মূল একাদশে ছিলেন বার্সেলোনার সাবেক অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ফিফপ্রো একাদশের লড়াইয়ে রোনাল্ডো মেসি সালাহ

আপডেট সময় ০২:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮