ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ঢাকার ছবিতে কলকাতার ইন্দ্রনীল

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকার একটি ছবিতে সম্প্রতি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। নতুন এই ছবির নাম ‘নন্দিনী’।

ছবিটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল। বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই।

আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছবি প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে ইন্দ্রনীল বলেন, ‘নন্দিনী ছবির গল্পের চিত্রনাট্য ও বাকি সবই আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমি এর আগে কখনই অভিনয় করিনি। এ ছাড়া সমাজের এমন নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কের পটভ‚মিতে নির্মিত সিনেমায় আমি আগে কাজ করিনি। সেই সঙ্গে এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘হতে পারে এটি একই শহরের গল্প। কিন্তু শহরে বিভিন্ন রকমের মানুষ ও মানুষের গল্প রয়েছে যা বলা যেতে পারে। তাই এখন আমি খুবই ভিন্নরকম একটি গল্পের অংশ, যা আমি আগে কখনো করিনি। এবং আমি মনে করি না অন্যদের থেকে ব্যতিক্রম কিছু করতে আমার কোন সমস্যা হবে।’

এ ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন টিভি নাটকের একজন অভিনেত্রী। তবে তার নাম এখনই বলতে নারাজ পরিচালক রাসেল।

তিনি বলেন, ‘একটা মেয়ের সংগ্রামী জীবনের গল্প দেখা যাবে নন্দিনী ছবিতে, যার জীবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে গল্প। ছবিটির মধ্য দিয়ে আমরা সমাজের মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই।’

প্রসঙ্গত, কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয়েছিল ইন্দ্রনীলের। সর্বশেষ তাকে দেখা গেছে ‘সম্রাট’ ছবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও ঢাকার ছবিতে কলকাতার ইন্দ্রনীল

আপডেট সময় ০৪:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮