ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া জয়ের লক্ষ্যে সন্ধ্যায় দেশ ছাড়ছেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্থির করে এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে মাশরাফি বাহিনী।

এশিয়া কাপ ২০১৮ আসরে অংশ নিতে শেষ মুহূর্তে সংযুক্তি মুমিনুল হকসহ ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হলেও আজ দেশ ছাড়বেন ১৫ খেলোয়াড়।
দলের সঙ্গে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই সরাসরি দুবাইয়ে পা রাখবেন সাকিব।

বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে অস্ত্রোপচারের কথা জানিয়ে প্রথমে এশিয়া কাপে সাকিবের খেলা অনিশ্চিত থাকলেও তিনি দলে থাকছেন বলে জানিয়েছে বিবিসি সূত্র।

এর আগে দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদ সিপিএল খেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

তবে ভিসা জটিলতার কারণে টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দলের সঙ্গে যেতে পারছেন না বলে জানান এক ক্রীড়া কর্মকর্তা।

ম্যানেজার ও প্রধান নির্বাচককে ছাড়াই দেশ ছাড়তে হচ্ছে টাইগারদের।

টুর্নামেন্ট শুরুর আগেই সেখানে পৌঁছতে পারবেন বলে আশা ব্যক্ত করছেন এ সাবেক ক্রিকেট তারকারা।

এবারের এশিয়া কাপে ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রত্যাশা অন্য সব বহুজাতিক কাপের চেয়ে একটু বেশি।

কেননা এশিয়া কাপের গত তিন আসরের দুবারই ফাইনালের দেখা পেয়েছিল লাল-সবুজের দল।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া জয়ের লক্ষ্যে সন্ধ্যায় দেশ ছাড়ছেন টাইগাররা

আপডেট সময় ০৪:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮