ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিক সুবর্ণা হত্যাকারীদের বিচার দাবিতে আখাউড়ায় মানববন্ধন

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যাকারীদের বিচারের দাবিতে আখাউড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আখাউড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার সকালে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন মিশু।

সাংবাদিক সুজন হাজারীর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া পল্লী বিদ্যুৎ ডিজিএম আহম্মেদ শাহ্ আল জাবের, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবীর, আওয়ামী লীগের সদস্য মনির হোসেন, সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল পারভেজ, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এনএস কবীর পলাশ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন, সাংবাদিক জুয়েল মিয়া, রবিউল আলম চৌধুরী, আনোয়ার হোসেন, দ্বীন ইসলাম, পারভেজ ডালিম, ইসমাঈল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো সুষ্ঠু বিচার হয়নি। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার হলে সুবর্ণা নদীকে প্রাণ হারাতে হতো না।

অবিলম্বে সুবর্ণা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান বক্তারা।

অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ার দেন তারা।

গত ২৮ আগস্ট পাবনা জেলা শহরে বাসার সামনে দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিক সুবর্ণা হত্যাকারীদের বিচার দাবিতে আখাউড়ায় মানববন্ধন

আপডেট সময় ০৪:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮