ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রানীশংকৈলে ধরা পড়ল নীলগাই

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধাওয়া করে একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী। উপজেলা যদুয়ার গ্রামের কুলিক নদীর পাড় থেকে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী দুর্লভ প্রজাতির এই গাভিটিকে আটক করে।

পরে যদুয়ার এলাকায় জাহিদ নামে এক যুবকের বাড়িতে নিয়ে রাখা হয় নীলগাইটিকে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আফরোজা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নীলগাইটিকে যদুয়া এলাকা থেকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আখতারুজ্জামান বলেন, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এ জেলায় চিকিৎসাব্যবস্থা না থাকায় উদ্ধারকৃত নীলগাইটিকে দিনাজপুর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

নীলগাইটি সুস্থ হলে পরবর্তীতে সেটিকে কোথায় পাঠানো হবে- তা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

স্থানীয়রা জানায়, নীলগাইটি প্রায় ৩ মাস ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পটুয়া এলাকায় বসবাস করছিল। গ্রামবাসীদের ধারণা, নীলগাইটি ভারত থেকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। ফসল নষ্ট করায় সবাই মিলে নীলগাইটিকে আটক করা হয়।

রানীশংকৈল উপজেলার বন বিভাগের কর্মকর্তা শাহজাহান আলী জানান, নীলগাইটি দিনাজপুরের জাতীয় উদ্যানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রানীশংকৈলে ধরা পড়ল নীলগাই

আপডেট সময় ০৮:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮