ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিইউতে ওয়াজিদ, দুটি ধমনীই ব্লকড

আকাশ বিনোদন ডেস্ক: 

স্বাস্থ্যসংকটে হাসপাতালের আইসিইউতে পড়ে আছেন বলিউডের নামকরা সংগীত পরিচালক ওয়াজিদ খান। সোমবার রাতে বুকে প্রচন্ড ব্যথা নিয়ে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন। মেডিকেল পরীক্ষার পর ডাক্তার জানান, ওয়াজিদের একটি ধমনী ১০০ শতাংশ এবং অন্যটি ৯০ শতাংশ ব্লকড রয়েছে।

জরুরি ভিত্তিতে চিকিৎসকরা ওয়াজিদের উপর অ্যাঞ্জিওপ্লাস্টি করান। আপাতত তার অবস্থা সংকটপূর্ণ হলেও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। পরিবারের পাশাপাশি সোমবার রাত থেকে অসুস্থ ওয়াজিদের পাশে রয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সাজিদ খান।

বলিউডের সংগীত জগতে এই সাজিদ-ওয়াজিদ জুটি ব্যাপক জনপ্রিয়। বলিউড ভাইজান সালমান খানের একাধিক হিট ছবি যেমন ‘পিয়ার কিয়া তো ডারনা ক্যা’, ‘হ্যালো ব্রাদার’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘পার্টনার’ ও ‘এক থা টাইগারসহ অনেক ছবির সংগীত পরিচালনা করে খ্যাতি কুড়িয়েছেন তারা। দুই বন্ধু মিলে গানও লিখে থাকেন।

সাজিদ-ওয়াজিদ জুটি ‘সা রে গা মা পা সিঙ্গিং সুপারস্টার’, ও ‘সা রে গা মা পা ২০১২’-এর প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তারা সালমান খানের সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস ৪’ ও ‘বিগ বস ৬’- এর শিরোনাম গান লিখেছেন। এছাড়া আইপিলের চতুর্থ আসরের থিম সংও লিখেছেন এ সংগীতজ্ঞ জুটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিইউতে ওয়াজিদ, দুটি ধমনীই ব্লকড

আপডেট সময় ০৫:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮