ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরেই তৈরি করুন গুঁড়োদুধের কালোজাম মিষ্টি

আকাশ নিউজ ডেস্ক:

কালোজাম মিষ্টির কথা শুনলে তো জিভে জল এসে যায়। দোকান বা রেস্টুরেন্টের স্বাদের এই মিষ্টি যদি বাসায় তৈরি করা যায় তবে মন্দ কী? অনেকে এটা ঝামেলা মনে করে এড়িয়ে যাই। কিন্তু চাইলে খুব সহজে গুঁড়োদুধ ও ময়দা দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার কালোজাম মিষ্টি।

উপকরণ

গুঁড়োদুধ এক কাপ, ময়দা দুই টেবিল চামচ, সুজি এক টেবিল চামচ, বেকিং পাউডার দুই/তিন চিমটি, ঘি আধা চা চামচ, তরল দুধ আধা কাপ, ফুড কালার কয়েক চিমটি, তেল ভাজার জন্য, মাওয়া এক কাপ।

সিরার উপকরণ

পানি তিন কাপ, চিনি দুই কাপ, এলাচ তিনটি।

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে গুঁড়োদুধ, ময়দা, সুজি ও বেকিং পাউডার মিশিয়ে নিন। মিশ্রণে ঘি মেশান। অল্প অল্প করে তরল দুধ দিয়ে ডো তৈরি করুন এবার। ফুড কালার দিয়ে দিন। আঠালো ডো তৈরি হলে হাতে ঘি মাখিয়ে ডো থেকে সামান্য অংশ নিয়ে হাতে চেপে গোল করুন।

এরপর লম্বাটে কালোজামের আকৃতি দিন। মিষ্টি তৈরি হলে ঢেকে রাখুন। চুলায় প্যানে পানি দিয়ে গরম করুন। গরম হলে চিনি দিয়ে দিন। চিনি গলে গেলে এলাচ ভেঙে দিন। সিরা ফুটে উঠলে জ্বাল কমিয়ে ঢেকে রাখুন।

এবার কালোজাম তেলে ভেজে নিতে হবে। প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। গরম হলে একটি একটি করে মিষ্টি দিয়ে ডুবো তেলে ভাজুন। মিষ্টি ছাড়ার আগে দেখে নেবেন, তেল বেশি গরম হয়ে গেছে কি না। বেশি গরম তেলে মিষ্টি দিলে বাইরের অংশ তাড়াতাড়ি ভাজা হলেও ভেতরের অংশ ভাজা হবে না।

কিছুক্ষণ পর মিষ্টি তেলের ওপর উঠে আসতে শুরু করলে সামান্য নেড়ে নিন। আরো কিছুক্ষণ ভাজার পর মিষ্টি লালচে হয়ে গেলে অনবরত নাড়তে থাকুন। কালচে হলে মিষ্টি উঠিয়ে চুলায় রাখা চিনির সিরায় দিয়ে জ্বাল বাড়িয়ে মাঝারি করে দিন। ১০ মিনিট এভাবে রাখুন। মাঝে একবার নেড়ে দেবেন। ১০ মিনিট পর মিষ্টি ফুলে উঠলে

সিরার পাত্র নামিয়ে ঢেকে রাখুন। এক ঘণ্টা পর পরিবেশন করুন মজাদার কালোজাম মিষ্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরেই তৈরি করুন গুঁড়োদুধের কালোজাম মিষ্টি

আপডেট সময় ০৩:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮