ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে: বি চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তোমরা বলেছো উই ওয়ান্ট জাস্টিস, সারা বাংলাদেশ বলেছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। তোমাদের মতো করে দেশকে ভালোবাসার, বোঝার হয়তো আমাদের ঘাটতি ছিল, সে ঘাটতি তোমরা পুরিয়ে দিয়েছো’।

তিনি আরও বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের কাছে কৃতজ্ঞ। যে ভাষায় দেশকে ভালোবাসতে হবে, আমজনতার সঙ্গে থাকতে হবে- সেটা তরুণ প্রজন্ম শিখিয়ে দিয়েছে আমাদের। তোমরা ভবিষ্যতেও আমাদের পথ দেখিও। দেশ তোমাদের হাতে তুলে দিয়ে আজকে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। দেশের ভবিষ্যৎ তোমরা অর্থাৎ এই তরুণদের প্রজন্মের হাতেই’।

প্রজন্ম বাংলাদেশ-এর ‘যুব প্রচার অভিযান’ প্ল্যান-বি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রোববার রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। প্ল্যান-বি কর্মসূচি তুলে ধরেন প্রজন্ম বাংলাদেশ-এর প্রধান মাহী বি. চৌধুরী।

অনুষ্ঠান শুরু হয় একটি প্রতিবাদী ব্যান্ড সঙ্গীত দিয়ে, যেখানে স্যালুলয়েডের পর্দায় দেশের নানা অসঙ্গতি ও সাম্প্রতিক নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গড়ে তোলা আন্দোলন এবং তাদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে।

বি. চৌধুরী আরও বলেন, বয়স এখানে কোনো বিষয় নয়। কোন বয়সে আমরা মাকে মা বলব, বাবাকে বাবা বলব, দেশকে দেশ বলব, অধিকারকে অধিকার বলব? আর সেই অধিকারে দেশ চালাতে পারব কোন বয়সে? বিষয় হচ্ছে অধিকার আদায়ে এগিয়ে আসা। পথ দেখানো। তরুণরা সেই পথ দেখিয়েছে।

এ সময় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রবকে দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানসম্মান যারা রক্ষা করেছে, তাদের অন্যতম একজন আ স ম রব। তখন তার মাত্র ২৩ বছর বয়স ছিল। ইতিহাস আজও এ ঘটনার সাক্ষী আছে।

আ স ম আবদুর রব শিক্ষার্থীদের সম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনের উল্লেখ করে বলেন, এটা শুধু কোমল শিশুদের আন্দোলন নয়, এটা পুরো ১৬ কোটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকার বলেছে শিক্ষার্থীরা তাদের চোখ খুলে দিয়েছে। কিন্তু তাদের যখন পুলিশ দিয়ে, হ্যালমেট দিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়েছেন, তখন কী সরকারের চোখ বন্ধ ছিল?

তিনি আরও বলেন, ওদের কণ্ঠে পুরো দেশের বিবেকের ধ্বনি প্রতিদধ্বনিত হয়েছে। এরা আগামীর প্রজন্ম, এরাই আগামী দিনের বাংলাদেশে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, অনেকে বলছেন দেশে এখন যা চলছে তা বদলাতে পারবেন না। তরুণ প্রজন্ম দেখিয়েছে বদলানো সম্ভব। আমরা তোমাদের হাতেই নিরাপদ বাংলাদেশের স্বপন তুলে দিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে: বি চৌধুরী

আপডেট সময় ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮