ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন তাহিরা সাফদার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাইয়েদা তাহিরা সাফদার নামে একজন নারী বিচারপতিকে পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো।

বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সিনিয়র বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিচারপতি সাফদার তাহিরা হচ্ছেন বেলুচিস্তান হাইকোর্টের ১৮তম প্রধান বিচারপতি। তিনি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মাদ নূর মুসকানজাইয়ের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে সাফদার তাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ এবং পরবর্তীতে তিনি সুনামের সঙ্গে বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন তাহিরা সাফদার

আপডেট সময় ০৬:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮