ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল ফের ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

হজে কোন গাফিলতি বরদাশত করা হবে না: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্বাচ্ছন্দে ও নির্বিঘ্নে হজ পালনের ব্যবস্থা করতে সরকার সর্বাত্মক প্রয়াস গ্রহণ করেছে। কারো গাফিলতি, অনৈতিক কর্মকাণ্ড ও অসহযোগিতায় এ কার্যক্রম বিঘ্নিত হলে তা বরদাশত করা হবে না, এ জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে কুর্মিটোলাস্থ বিমানের প্রধান কার্যালয়ে হজ সংক্রান্ত জরুরী সভায় তিনি এ কথা বলেন। সভায় জানানো হয়, এ বছর বাংলাদেশের জন্য নির্ধারিত ১ লাখ ২৭ হজার ১৯৮ জনের ৬২ হাজার ৫৪৭ জন ইতোমধ্যে সৌদি গমণ করেছেন যার মধ্যে বিমান ২৯ হাজার ৩৭৩ জন এবং সৌদিয়া ৩৩ হাজার ১৩৫ জন হজযাত্রী বহন করেছে।

তিনি বলেন, এখনও প্রায় পনের হাজার হজযাত্রীর ভিসার জন্য পাসপোর্ট হজ অফিসে জমা হয়নি, ১৬টি এজেন্সি এখনও একজন হজযাত্রীও পরিবহন করেনি। অন্যদিকে অভিযোগ এসেছে অনেক হজএজেন্সি হাজিদের বাড়িভাড়া করেছে ২০ আগস্টের পর এটি সত্যি হলে ২০ আগস্টের পর যে চাপ তৈরি হবে তা সামাল দিতে প্রয়োজনীয় এয়ারক্রাফট পাওয়া যেমন দুস্কর হবে তেমনি অতিরিক্ত স্লটও পাওয়া যাবে না। তাই বিপর্যয় এড়াতে ভিসা হয়েছে এমন হজযাত্রীদের সৌদি আরবে পাঠাতে হজ এজেন্সিগুলোকে দায়িত্ব নিতে হবে।

সভায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, বিমান বোর্ডের চেয়ারম্যান এযার মার্শাল (অব.) এনামুল বারী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক, বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ হজ্জ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

হজে কোন গাফিলতি বরদাশত করা হবে না: মেনন

আপডেট সময় ০১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭