ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন।

দীর্ঘ ৪০ বছরে সংঘাত-বিক্ষোভ, চড়াই-উতরাই পেরিয়ে দলটি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। কিন্তু ২০০৬ সালের পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপি।

প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় বিপর্যয়ের মুখে পড়লেও বারবার ঘুরে দাঁড়ায় বিএনপি। কিন্তু এবারই প্রথম সবচেয়ে বড় বিপর্যয়ে মুখোমুখি হয়েছে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দল। কারণ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে টানা দুবার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অনেকটাই টালমাটাল। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীরা মামলায় বিপর্যস্ত। চলমান পরিস্থিতিতে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না তারা। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দলটিকে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা ‘জাগদল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই বছরের ১ মে সমমনা দল ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন।

তিন দিন পর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান নতুন দল হিসেবে বিএনপি, এর গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। প্রতিষ্ঠার ছয় মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে।

বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নয়জন। তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি আবদুস সাত্তার, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অন্যতম।

এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দিয়ে ১৯৭৭ সালের ২২শে মে ‘আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ জেনারেল জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মাধ্যমে পথচলা শুরু করে বিএনপি। ১৯৭৮ সালের ২৮ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। জুন মাসে অনুষ্ঠিত সে নির্বাচনে জিয়াউর রহমান ৭৬ দশমিক ৩৩ ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকাল ১০টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করবে বিএনপি। এ জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় ০৫:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮