ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সিরিয়ার অস্ত্রাগারে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের প্রধান অঞ্চল ইদলিব প্রদেশে বিস্ফোরণের পর একটি ভবন ধসে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

সারমাদা শহরে অবস্থিত ভবনটিতে অস্ত্র চোরাকারবারিদের সামরিক অস্ত্রের ভাণ্ডার মজুদ ছিল বলে বলা হচ্ছে। পর্যবেক্ষক গোষ্ঠী ও সংবাদদাতারা বলছেন, এখনো কয়েক ডজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

বিদ্রোহী অধ্যুষিত সর্বশেষ বৃহৎ এলাকা ইদলিব প্রদেশ। সিরীয় সেনাদের পরবর্তী লক্ষ্য এই এলাকাটি বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া জুড়ে বিদ্রোহী ও জিহাদি গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে দখলে ব্যাপক অগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী।

এএফপির এক সংবাদদাতা জানান, রবিবার সারমাদার উদ্ধারকারীরা বুলডোজার দিয়ে ধ্বংস স্তূপ সরিয়ে আটকা পড়া লোকদের উদ্ধার করেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এখনো কয়েক ডজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সিরিয়ার অস্ত্রাগারে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৯

আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮