ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে রইল শুধু শিশুটি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন; বেঁচে গেছে ওই বিমানে থাকা একটি শিশুর প্রাণ। রোববার সকালে দেশটির পাপুয়া নিউগিনি সীমান্তে পাহাড়ের পাশে বিমানের ধ্বসাবশেষ থেকে ওই শিশুটিকে জীবিত উদ্ধার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ছবিতে বিধ্বস্ত বিমান থেকে বেঁচে যাওয়া ১২ বছরের শিশুটিকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। বিবিসি জানায়, শনিবার বিকেলে তানাহ মেরাহ এলাকা থেকে যাত্রীদের নিয়ে উড্ডয়ন করা বিমানটিকে পাপুয়া প্রদেশের ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

তবে এর আগেই উড্ডয়নের ৪০ মিনিটের মাথায় ৯ আরোহীকে নিয়ে বিধ্বস্ত হয়। ডাইমনিম এয়ার নামে একটি প্রতিষ্ঠানের ওই বিমানটি। বিমানটি বিধ্বস্তের সময় ‘বিস্ফোরণের শব্দ’ শুনতে পান বলে স্থানীয় গ্রামবাসী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

প্রায় তিন বছর আগে একই এলাকায় একটি বিমান দুর্ঘটনায় নিহত হন ৫৪ আরোহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে রইল শুধু শিশুটি

আপডেট সময় ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮