ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাব-রেজিস্ট্রি অফিসে দানবাক্স, অভিযানে দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

সেবা নিতে আগত জনসাধারণের কাছ থে‌কে মসজিদের দানবাক্সের না‌মে চাঁদাবাজি চলছে, এমন অভিযোগে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নী‌তি দমন কমিশ‌নের (দুদক) এক‌টি দল।

দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) অ‌ভি‌যোগ পাওয়ার পর মঙ্গলবার এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়। দুদক সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশসহ ছয় সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়।

দুদক উপপ‌রিচালক (জনসং‌যোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদক সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে দানবাক্সটি শনাক্ত করে এবং সেটি জব্দ করে মসজিদ কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয়। তবে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

দুদক টিম উপস্থিত সেবা প্রত্যাশীদের কাছে রেজিস্ট্রেশন সেবা প্রাপ্তিতে বিলম্ব এবং ঘুষ-লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চায়। এসময় কয়েকজন সেবাপ্রার্থী দুদক টিমের কাছে তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করে। পরে দুদক টিমের উপস্থিতিতে সেগুলো তাৎক্ষণিক সমাধান করা হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিবিহীন সেবা প্রদান নিশ্চিতের জন্য সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়।

একই সঙ্গে দুদকের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী জনসচেতনতার জন্য স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে যেকোনো দুর্নীতি-হয়রানি তাৎক্ষণিকভাবে দুদক হটলাইনে (১০৬)’ অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়।

এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসে এভাবে মসজিদের দানবাক্স রাখা প্রচণ্ড অনৈতিক। দুদকের এই অভিযান দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াবে। পর্যায়ক্রমে সব অফিসে এই অভিযান চলবে।‘

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাব-রেজিস্ট্রি অফিসে দানবাক্স, অভিযানে দুদক

আপডেট সময় ০৫:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮