ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মৌলভীবাজারে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-মৌলভীবাজার রোডের নাদামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক লায়েক মিয়া (২২), অটোরিকশা যাত্রী নাহিদ আহমদ (২২), জাহাঙ্গীর তালুকদার (৩৮), শাদত তালুকদার (২৩), শাহনাজ বেগম (২৮), সাইফ আহমদ (১২) ও লায়েছ আহমদ (৩০)। আহতরা হলেন ইয়াসমিন বেগম (৩০), নুরজাহান (৩) ও মোস্তাক আহমদ (০৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মৌলভীবাজারে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

আপডেট সময় ০৯:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮