ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেয়া হবে: মাহাথির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেয়া হবে। দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তার সরকার তথ্যপ্রযুক্তির মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছেন তার দেশে কাজ করার জন্যে। আর এ দক্ষতার বিবেচনায় তাদের নাগরিকত্বও প্রদান করা হবে।

মাহাথির বলেন, বিদেশিরা আমাদের চাহিদা অনুযায়ী যারা বিশেষ ক্ষেত্রের দক্ষতা নিয়ে এ দেশে আসেন, আমরা তাদের থাকার জন্য অনুরোধ করব, এমনকি তাদের নাগরিকত্বও দেয়া হতে পারে যদি তারা চান।

তিনি বলেন, আমরা আরও বেশি জ্ঞানী ও বুদ্ধিসম্পন্ন মানুষকে মালয়েশিয়া এসে থাকার আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা শিল্পায়নের প্রকল্পগুলোতে অবদান রাখতে পারেন। বিদেশি শ্রমিকদের নিয়ে যথাযথ নীতি প্রণয়নের জন্য তার সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান ৯২ বছর বয়সী এ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিদেশিরা যেসব প্রশ্নযোগ্য আচরণ করছেন সেগুলোও বিবেচনা করা হচ্ছে। আসলে আমরা স্টাডি করছি বিদেশিদের জন্য একটি উপযুক্ত নীতি তৈরি করার। বৃহস্পতিবার আমেরিকান-মালয়েশিয়ান চেম্বার অব কমার্সেও এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোম্পানিগুলো সঠিক দরপত্র প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দিচ্ছে এবং ইচ্ছেমতো অর্থ আয় করছে। এই বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া মালয়েশিয়া বড়সংখ্যক পর্যটক আকর্ষণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেয়া হবে: মাহাথির

আপডেট সময় ০২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮