ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক:

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন জো তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। খবর এএফপি ও বিবিসি। ১১ সন্তানের এ পিতা এমন একসময় পৃথিবী ছাড়লেন, যার দুদিন আগে তার সন্তান তারকাশিল্পী মাইকেল জ্যাকসনের নবম মৃত্যুবার্ষিকী ছিল।

এক টুইটবার্তায় জো জ্যাকসনের মৃত্যুতে শোক প্রকাশ করেন তার মেয়ে ও পপস্টার লা টয়া জ্যাকসন। বাবার প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়ে টয়া বলেন, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব। তুমি আমাদের শক্তি জুগিয়েছ। তুমি আমাদের পরিবারকে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান পরিবারে পরিণত করেছ।’

অপর টুইটবার্তায় জো জ্যাকসনের নাতি র‌্যান্ডি জ্যাকসন জুনিয়র বলেন, ‘প্রশান্তিতে থাকুন হে সব কিছুকে সম্ভবকারী রাজা। আমি তোমাকে ভালোবাসি দাদা।’

মাইকেল জ্যাকসনসহ তার পাঁচ সন্তানকে নিয়ে একসময় ‘জ্যাকসন ৫’ ব্যান্ড গড়ে তুলেছিলেন জো জ্যাকসন। তার হাত ধরেই মাইকেল কিংবদন্তি শিল্পী হয়ে ওঠেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু

আপডেট সময় ০৩:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮