ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করল বলিভিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজার উপত্যকায় ঘরে ফেরার বিক্ষোভ নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার দায়ে ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।

কাজেই এখন থেকে বলিভিয়া সফরে যেতে হলে ইসরাইলি নাগরিকদের আগে ভিসা পেতে হবে। এর আগে ১৯৭২ সালে দেশটির একনায়ক শাসন আমলে সই করা চুক্তি অনুসারে ইসরাইলি নাগরিকদের বলিভিয়া সফরে ভিসা লাগত না।

এখন থেকে ইসরাইলকে গ্রুপ-৩ দেশ হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে বলিভিয়ার জাতীয় অভিবাসন প্রশাসন ইসরাইলি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনা করে দেখবে।

মোরালেস বলেন, অন্য অর্থে ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। ইসরাইল জাতিসংঘ সনদের উদ্দেশ্য কিংবা নীতিমালার প্রতি কোনো সম্মান প্রদর্শন করেনি। এমনকি মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণার প্রতিও তাদের কোনো সম্মান নেই।

২০০৯ সালে অবৈধ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কোচ্ছেদ করে বলিভিয়া। এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল যা করছে, সেটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে।

তরুণ ইসরাইলিদের কাছে দক্ষিণ আমেরিকা খুবই জনপ্রিয় ভ্রমণস্থল। ব্রাজিল, চিলি, ইকুয়েডর ও পেরুসহ দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোকেও গাজায় গণহত্যার প্রতিবাদে তাদের কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে।

গত ৩০ মার্চ থেকে শুরু ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে ১৩৪ জন নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করল বলিভিয়া

আপডেট সময় ১১:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮