ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

রক্তাক্ত হয়েও থামেননি মাশ্চেরানো

আকাশ স্পোর্টস ডেস্ক:

খেলা শেষ হতে তখনো প্রায় ২০ মিনিটের মত বাকি। হঠাৎ ক্যামেরায় ভেসে উঠলো আর্জেন্টাইন তারকা মাশ্চেরানোর মুখ। তবে স্বাভাবিক ভাবে নয় বরং তার গাল বেয়ে পড়ছিল রক্ত। গাল অনেকটা কেটে গেছে। বেশ কিছুটা অংশে একটি ক্ষতও দেখা গেল। কিন্তু এমন অবস্থার পরেও থেমে নেই এই আর্জেন্টাইন ডিফেন্ডার। রক্তাক্ত অবস্থাতেই খেলা চালিয়ে গেলেন শেষ পর্যন্ত। দলের গুরুত্বপূর্ণ দিনে নিজের চিকিৎসার জন্য একটু সময়ও নষ্ট করলেন না এই ডিফেন্ডার।

বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরুতেই মেসির দারুণ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে এই মাশ্চেরানোর ভুলেই পেনাল্টিতে গোল শোধ করে নাইজেরিয়া।

নাইজেরিয়া সমতায় ফেরার পরেই অশ্রু ভেজা চোখ আর রক্তাক্ত মুখ নিয়ে দলের হয়ে পুরোটা সময় যুদ্ধ করলেন মাশ্চেরানো। আর্জেন্টিনার মাঝমাঠ থেকে রক্ষণভাগ একজন যুদ্ধার মতই সামলিয়েছেন এই ডিফেন্ডার।

তবে এই কষ্টের দিনে শেষ হাসিটা হাসে তার দল আর্জেন্টিনা। দুর্দান্ত খেলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ নিশ্চিত করলো ল্যাটিন আমেরিকার দলটি। ম্যাচের ১৪তম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ৫১তম মিনিটে মাশ্চেরানোর ফাউলের কারণে পেনাল্টিতে সমতায় ফেরে সুপার ঈগলরা। আর শেষের দিকে ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয় সূচক গোলটি করেন মার্কোস রোহো। এটি ছিল ফিফা বিশ্বকাপের একুশ তম আসরে আর্জেন্টিনার প্রথম জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

রক্তাক্ত হয়েও থামেননি মাশ্চেরানো

আপডেট সময় ০৩:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮