ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ট্রাকের চাকায় পিষ্ট চিকিৎসক

ট্রাকের চাকায় পিষ্ট ডা. আসাদুল ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। তার নাম ডা. আসাদুল ইসলাম। তিনি নওগাঁ শহরের প্রত্যাশা ক্লিনিকের মালিক।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ শহরের বাইপাস ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বলিরঘাট গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে ডা. আসাদুল ইসলাম সান্তাহারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইকড়তাড়া গ্রামের নওগাঁ-বগুড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার বাম পাশ থেকে ডান পাশে চলে যান।

এ সময় তার পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৪০২৪) তাপে চাপা দিলে ট্রাকের চাকায় আসাদুল পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নওগাঁ সদর থানার ওসি আবদুল হাই বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

ট্রাকের চাকায় পিষ্ট চিকিৎসক

আপডেট সময় ০৫:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮