ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাকে অনুরোধ করলে তাঁকে এজেন্ট দিয়ে সাহায্য করতাম: জাহাঙ্গীর

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সব কেন্দ্রে এজেন্ট দিতে না পারা দলের প্রার্থী হাসান উদ্দিন সরকারের দুর্বলতা হিসেবে দেখছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, বিএনপি তার কাছে সহায়তা চাইলে তিনিই এজেন্ট দিতেন তাদেরকে।

দুপুরে টঙ্গীর আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জাহাঙ্গীর। এ সময় তিনি এজেন্ট বের করে দেয়ার বিষয়ে হাসানের অভিযোগের জবাব দেন।

সকালে টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন, ১০টির মতো কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল গণমাধ্যমকর্মীদেরকে জানিয়েছেন, পাঁচ থেকে ছয়টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়ার কথা জেনেছেন তিনি।

তবে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শতাধিক কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে সেখানে সিল মারছে পুলিশও।

বিএনপির অভিযোগ নাচক করে জাহাঙ্গীর বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থী এজেন্ট দিতে অক্ষমতা দেখিয়েছেন। এ দায় অন্যকে দিলে তো হবে না। তবে আমাকে অনুরোধ করলে আমি তাঁকে এজেন্ট দিয়ে সাহায্য করতাম।’

হাসান সরকার ১০টি কেন্দ্র নিয়ে অভিযোগ করলেও কোনো কেন্দ্রের নাম বলেননি। তবে দুটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বি্এনপির কেউ এজেন্ট হতে আবেদনই করেনি।

জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার দুই হাজার ৭০০ এজেন্টের নাম বলতে পারব। কিন্তু বিএনপির প্রার্থী তাঁর এজেন্টদের নাম বলতে পারবেন না।’

ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদও জানান আওয়ামী লীগ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমাকে অনুরোধ করলে তাঁকে এজেন্ট দিয়ে সাহায্য করতাম: জাহাঙ্গীর

আপডেট সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮