ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস: হাসান সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

পরাজয়ই জয়ের ভিত গড়ে দেয়, ভোটের সকালে বললেন গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। বললেন, ভোটের ফল গাজীপুরবাসী মেনে নিলে তিনিও মেনে নেবেন।

সকাল আটটা থেকে গাজীপুরের ৪২৫টি কেন্দ্রে শুরু হয় ভোট। হাসান সরকার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গীর বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দেন হাসান। এরপর তিনি কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

ভোটে শেষ পর্যন্ত থাকবেন কি না আর পরাজয় হলে মেনে নেবেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন বিএনপির প্রার্থী। এ সময় তিনি শৈশবে স্কুলে পড়ানো বহুল প্রচলিত ইংরেজি প্রবাদবাক্য তুলে ধরেন।

হাসান বলেন, তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন। বলেন, ‘ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস’ (পরাজয়ই জয়ের ভিত গড়ে দেয়)।

অবশ্য হাসান হারবেন, এমন কথা বলেননি। তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ভোট সুষ্ঠু হলে বিপুল ব্যবধানে জয় আসবে তার।

হাসান সরকার যৌবনে রাজনৈতিক জীবনে ছিলেন জাতীয় পার্টির দাপুটে নেতা। টঙ্গীতে শ্রমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল। তিনি ওই আমলে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান হন তিনি।

তবে ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর হাসান পক্ষ বদল করেন। ১৯৯১ সালের নির্বাচনের পর আসেন বিএনপিতে। কিন্তু এখানে এসে কোনো নির্বাচনে তার ভাগ্যের শিকে ছেড়েনি।

দুটি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে টঙ্গী আসন থেকে বড় ব্যবধানে হারেন নৌকা প্রতীকের প্রার্থীর কাছে।

২০১৩ সালে গাজীপুরে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের আজমত উল্ল্যা খানকে হারিয়ে চমক দেখান বিএনপির এম এ মান্নান। তবে তাকে মনোনয়ন না দিয়ে এবার বিএনপি ভরসা রেখেছে হাসান উদ্দিন সরকারের ওপর।

সংসদ নির্বাচনের মতোই যদি এবারের ভোটেও হারেন তাহলে ফলাফল মানবেন কি না-এমন প্রশ্নও ছিল হাসানের কাছে। বলেন, ‘জনগণ যদি ফলাফল মেনে নেয় তবে আমি মেনে নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেইলিওর ইজ দ্য পিলার অব সাকসেস: হাসান সরকার

আপডেট সময় ১১:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮