ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধ থাকবে ১৫ আগস্ট রাজধানীর যে সব রাস্তা

অাকাশ জাতীয় ডেস্ক: 

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রীক কর্মসূচি উপলক্ষ্যে নয়া ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে সাংবাদিকদের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ব্রিফ করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ধানমন্ডি ৩২ নম্বরে গমনাগমনের পথ সম্পর্কে কমিশনার বলেন, ভিভিআইপি, ভিআইপি এবং ঊধ্বর্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মানিক মিয়া এভিনিউ-মিরপুর রোড- ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং-মেট্রো শপিং মল ডানে মোড়- ধানমন্ডি ৩২ নম্বর পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবে এবং একই পথে বের হবেন।

অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান, দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমন্ডি ৩২ নম্বরের পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম প্রান্ত দিয়ে বেরিয়ে যাবেন। নির্ধারিত স্থান ব্যতীত পার্কিং করা যাবে না।

সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ধানমন্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত সকল প্রকার পার্কিং নিষিদ্ধ থাকবে।

ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত স্কেচম্যাপ মোতাবেক জনসাধারণকে চলাচলের জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
সর্বসাধারণের চলাচল ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সর্বসাধারণের জন্য ধানমন্ডি ৩২ নম্বরে গমনাগমন একমুখী হবে। পূর্ব দিক দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম দিক দিয়ে প্রস্থান করবেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপি ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করার পর পর্যায়ক্রমে ব্যারিকেড ব্যবস্থা শিথিল করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্ধ থাকবে ১৫ আগস্ট রাজধানীর যে সব রাস্তা

আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭