ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালিতে মিলিশিয়াদের হামলায় নিহত ৩৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালির কেন্দ্রীয় অঞ্চলের একটি বিচ্ছিন্ন গ্রামে মিলিশিয়াদের হামলায় ৩৬জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন জানিয়েছে দেশটির একটি জাতিগত গোষ্ঠি। যদিও দেশটির সরকার দাবি করেছে নিহতের সংখ্যা ১৬।

শনিবার দেশটির কৌমাগা নামক বিচ্ছিন্ন ওই গ্রামে গুলি করতে করতে প্রবেশ করে মিলিশিয়ারা। সেসময়ই এ হতাহতের ঘটনা ঘটে। এরপর রবিবার পশ্চিম আফ্রিকার বৃহত্তম জাতিগত সংগঠন ফুলানি এসোসিয়েশনের প্রধান ৩৬ জন নিহতের খবর জানান। খবর ওয়াশিংটন পোস্টের।

হামলার পর এখন পর্যন্ত অন্তত ১০ গ্রামবাসী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া পুড়ে যাওয়ার কারণে অনেক মৃতদেহ সনাক্ত করাও যায়নি।

গত তিন বছরে মালিতে ফুলানি, বামবারা, ডোজোন জনগোষ্ঠির মধ্যে জাতিগত দাঙ্গা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এই দাঙ্গার মূল কারণ জমি ও পানির উৎস দখল নিয়ে। দাঙ্গা বন্ধে মালির নিরাপত্তা বাহিনী গণগ্রেপ্তার অব্যাহত রাখলেও কোনভাবেই সহিংসতা থামানো যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালিতে মিলিশিয়াদের হামলায় নিহত ৩৬

আপডেট সময় ১২:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮