ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

সাভারে পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে পিকআপ ভ্যানচাপায় হাসেম মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসেম মিয়া মাইক্রোবাসচালক ছিলেন। তিনি জয়নাবাড়ি এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি ফরিদপুরে।

স্থানীয়রা জানান, হাসেম মিয়া ও জাভেদ মিয়া নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসেম মিয়া নিহত হন।

আশঙ্কাজনক অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী জাভেদ মিয়াকে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে স্থানীয়রা ধাওয়া দিয়ে পিকআপভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে যান। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই আবুল কাসেম জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

সাভারে পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮