ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বিয়ে হয়ে গেল বাপ্পা ও তানিয়ার

আকাশ বিনোদন ডেস্ক:

একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল গায়ক-সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইনের বিয়ে। গতকাল শনিবার বিকেলে তাঁদের বিয়ের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে দুই পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্টজনেরাই উপস্থিত ছিলেন।

গত ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। তখনই দুজন জানিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা মিলে ঈদের পরই সুবিধাজনক সময়ে যেদিন বিয়ের দিন ঠিক করবেন সেদিনই বিয়ে হবে। অবশেষে জানা গেল, দুই পরিবারের ঠিক করা দিনটি ছিল গতকাল শনিবার।

আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ফাঁকে খুব বেশি কিছু না বললেও বাপ্পা ও তানিয়া শুধু এটুকুই বললেন, আমাদের নতুন জীবন শুরুর মুহুর্তে ভক্ত, শুভাকাঙ্খি, বন্ধু-বান্ধব সবার কাছে দোয়া চাই। সবাই এতদিন যেভাবে আমাদের ভালোবাসা আর দোয়া দিয়েছেন, আগামী দিনগুলোতেও তা অব্যাহত রাখবেন।’

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বিবাহোত্তর সংবর্ধনা তাঁদেরকে শুভকামনা জানাতে এসেছিলেন নাট্যজন আতাউর রহমান, অভিনয়শিল্পী নাবিলা, সংগীতশিল্পী কনা, কোনাল, এলিটা, সানবীম, উপস্থাপিকা সামিয়া আফরিন, চৈতী, গীতিকার শাহান কবন্ধ, নির্মাতা আশফাক নিপুন প্রমুখ।

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন— দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তাঁরা দুজন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ার কারণে কয়েকমাস আগে নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তাঁরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বিয়ে হয়ে গেল বাপ্পা ও তানিয়ার

আপডেট সময় ১১:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮