ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বদলগাছীতে পরকীয়া করায় স্বামীর অঙ্গ কাটল স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পরকীয়ার জেরে নওগাঁর বদলগাছীতে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়েছে স্ত্রী রিতা রানী (২৭)। ঘটনার পর ওই গৃহবধূকে পুলিশ আটক করেছে।

আহত স্বামী উপেন চন্দ্র (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকনরশিং গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের জনক উপেন চন্দ্র দীর্ঘদিন থেকে পাশের পত্নীতলা উপজেলার নজিপুরের পূর্ণিমা রানী নামে এক বিধবার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী রিতা রানী অনেক নিষেধ করার পরও স্বামী তা অব্যাহত রাখে।

গত কয়েক দিন আগে গ্রামে প্রতিবেশীর এক বিয়ের অনুষ্ঠানে এসে পূর্ণিমা রানীর সঙ্গে উপেন চন্দ্র অনৈতিক কার্যকলাপে লিপ্ত হলে স্ত্রী রিতা রানী তা দেখে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল।

শুক্রবার রাত ১২টার দিকে উপেন চন্দ্র ঘুমিয়ে গেলে স্ত্রী রিতা রানী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে (শরীর থেকে বিচ্ছিন্ন) ফেলেন। এরপর উপেন চন্দ্রের চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বদলগাছী থানার পরিদর্শক (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার পর গৃহবধূ রিতা রানীকে আটক করা হয়েছে। আহতের মামা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বদলগাছীতে পরকীয়া করায় স্বামীর অঙ্গ কাটল স্ত্রী

আপডেট সময় ০৯:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮