ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাক ও বাস সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ থানার ওসি আবদুল বাকি জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসির দ্বিতল বাসের চাকা নষ্ট হলে শলেয়াশাহ বাজার এলাকায় দাঁড়িয়ে মেরামত কাজ করছিল। এ সময় পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক ওই বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয় বাসযাত্রী নিহত হন।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

আপডেট সময় ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮