ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

সাভারে কলেজছাত্রী ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ এবং এক অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সাভারের জয়নাবাড়ি ও আমিনবাজার তুরাগ নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-রোকসানা আক্তার রত্না (১৮) সাভারের জয়নাবাড়ি উত্তরপাড়া মহল্লার হযরত আলীর মেয়ে। তিনি স্থানীয় মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের ছাত্রী। অপর এক যুবকের (২০) নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত রোকসানার লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানানো হলে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ জানে না।

অপরদিকে সোমবার সকালে আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় তার সারা শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। নিহত যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সাভার মডেল থানার এসআই শ্যামল কুমার জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

সাভারে কলেজছাত্রী ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮