ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে ঈদ আনন্দযাত্রায় জেনারেটরে প্রাণ গেল যুবকের

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঈদ আনন্দযাত্রায় জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে শহিদুল খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে রাজৈর উপজেলার নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল খান শরীয়তপুরের চিতলিয়া এলাকার আলী আকবর খানের ছেলে। তিনি পেশায় এক শ্রমিক ছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঈদ উপলক্ষে নদীতে ট্রলার নিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিকের আয়োজন করেন শহিদুল। ট্রলারে জেনারেটর ব্যবহার করে উচ্চ শব্দযন্ত্র নিয়ে তারা শরীয়তপুরের কীর্তিনাশা নদী হয়ে মাদারীপুরে রাজৈরে আসেন।

এ সময় জেনারেটর কারিগরি ত্রুটি দেখা দিলে শহিদুল জেনারেটর মেরামত করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন শহিদুল। পরে বন্ধুরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে পড়া এক যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে ঈদ আনন্দযাত্রায় জেনারেটরে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮