ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে

ইরানকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেবে সিরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে বর্তমানে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই, তবে প্রয়োজন হলে ইরানকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিতে দামেস্ক দ্বিধা করবে না।

তিনি বুধবার ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বাশার আল-আসাদ সিরিয়ায় উপস্থিত মার্কিন, ফরাসি, তুর্কি ও ইসরাইলি সেনাদেরকে দখলদার আখ্যায়িত করে বলেন, এসব সেনার বিরুদ্ধে যুদ্ধ চলবে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী কিংবা বিদেশি সেনাদের নাগরিকত্বের দিকে না তাকিয়ে তাদেরকে দখলদার শক্তি ধরে নিয়ে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর উপস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দামেস্কের অনুরোধে সাড়া দিয়ে হিজবুল্লাহ সিরিয়ায় এসেছে এবং যতদিন প্রয়োজন তারা সিরিয়ায় থাকবে।

সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের জঙ্গি অধ্যুষিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তার রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান।

বাশার আল-আসাদ বলেন, আমরা রাজনৈতিক প্রক্রিয়াকে একটি সুযোগ দিতে চাই। কিন্তু তাতে যদি সাফল্য না আসে তাহলে বলপ্রয়োগ করে ওই এলাকা মুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।

এর আগে ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংকট উসকে দেয়ার জন্য পাশ্চাত্যকে দায়ী করেন। বাশার আল-আসাদ বলেন, তার সরকারকে উৎখাতের লক্ষ্যে পাশ্চাত্য এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

ইরানকে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেবে সিরিয়া

আপডেট সময় ০৫:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮