ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশসহ ২ জনের

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সকালে শহরের বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ও আবুল হাশেম।

কনস্টেবল সাইফুলের বাড়ি জামালপুরে। তিনি গাজীপুর জেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি যাচ্ছিলেন। আর আবুল হাশেম ফুলবাড়ীয়া উপজেলার শুভরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

কোতোয়ালি মডেল থানার এসআই নাজমুল হক জানান, ঢাকা থেকে আসা একটি ট্রাক গোলচত্বরে যানবাহনের জন্য অপেক্ষমাণ কয়েকজনকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর পরই চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশসহ ২ জনের

আপডেট সময় ১১:১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮