ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহীন (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক( এএসআই) শামীম সরকার, কনস্টেবল শাহীন ও মানিক চন্দ্র দেব।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে পৌর এলাকার চর রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় ৩শ পিস ইয়াবা, একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

নিহত শাহীন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের (দানেজ শেখ) ছেলে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তিন পুলিশ সদস্যসহ মাদক বিক্রেতা শাহীন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ জানান, গুলিবিদ্ধ অবস্থায় শাহীনকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

আপডেট সময় ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮